ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

রসুলপুর ফেরিঘাটে অভিযান; জব্দ করা মদের পরিমাণ প্রায় ১৯ লিটার ৫০০ মিলিলিটার

খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ যুবক আটক

ছবি: সংগৃহীত
নেত্রকোনার খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় তাঁকে আটক করা হয়।

আটক তপু রবি দাস খালিয়াজুরী উপজেলা সদরের শংকর রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল রসুলপুর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তপু রবি দাসকে তল্লাশি করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩৯ বোতল দেশীয় চোলাই মদ জব্দ করে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে ‘লক’ নামে পরিচিত এসব মদের মোট পরিমাণ আনুমানিক ১৯ লিটার ৫০০ মিলিলিটার।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

বিষয় : মাদকবিরোধী অভিযান খালিয়াজুরী চোলাই মদ তপু রবি দাস রসুলপুর ফেরিঘাট মেন্দিপুর ইউনিয়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার খালিয়াজুরীর রসুলপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের সময় তাঁকে আটক করা হয়।

আটক তপু রবি দাস খালিয়াজুরী উপজেলা সদরের শংকর রবিদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল রসুলপুর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তপু রবি দাসকে তল্লাশি করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩৯ বোতল দেশীয় চোলাই মদ জব্দ করে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়ভাবে ‘লক’ নামে পরিচিত এসব মদের মোট পরিমাণ আনুমানিক ১৯ লিটার ৫০০ মিলিলিটার।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪