নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ এবং পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সূত্র: নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)
মতামত