ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

খত্মে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার বরেণ্য আলেমদের বয়ান, বাদ যোহর থেকে শুরু

দুর্গাপুরে মউ মাদ্রাসার বাৎসরিক ইসলামি মহাসম্মেলন ২২ ডিসেম্বর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মউ মাদ্রাসায় ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক ইসলামি মহাসম্মেলন।
নেত্রকোনার দুর্গাপুরে জামিয়া হুছাইনিয়া ফয়জুল উলূম মউ মাদ্রাসার খত্মে বুখারী শরীফ উপলক্ষে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাৎসরিক ইসলামি মহাসম্মেলন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চণ্ডিগড় ইউনিয়নে অবস্থিত জামিয়া হুছাইনিয়া ফয়জুল উলূম (মউ মাদ্রাসা)-এর খত্মে বুখারী শরীফ উপলক্ষে বাৎসরিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর ২০২৬ ইংরেজি (১২ রজব ১৪৪৮ হিজরি, ৭ পৌষ ১৪৩৩ বাংলা) মঙ্গলবার বাদ যোহর থেকে জামিয়া ময়দানে এ মহাসম্মেলন শুরু হবে।

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শাইখুল হাদীস আল্লামা মুফতী তাজুল ইসলাম সাহেব (ঢাকা)। সহ-সভাপতি হিসেবে থাকবেন শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দীন সাহেব (শায়খে ঝানজাইল) এবং আল্লামা হাফেজ জামালুদ্দীন সাহেব (আমেরিকা)। আল্লামা হাফেজ জামালুদ্দীন সাহেব বাদ মাগরীব বয়ান পেশ করবেন।

এছাড়া মহাসম্মেলনে আমন্ত্রিত বরেণ্য উলামায়ে কেরাম ও নসীহত পেশকারকদের মধ্যে উপস্থিত থাকবেন মুফতী হারুন ইজহার চৌধুরী সাহেব (চট্টগ্রাম), মুফতী কেফায়াতুল্লাহ্ আযহারী সাহেব (ঢাকা), মুফতী হাবীবুল্লাহ্ মাহমুদ কাসেমী সাহেব (ঢাকা), মাওলানা শোয়াইব আব্দুর রব সাহেব (কিশোরগঞ্জ), মুফতী মাহবুবুল্লাহ্ কাসেমী সাহেব (মোমেনশাহী) এবং মুফতী মোস্তাফিজুর রহমান নোমানী সাহেব (মুন্সিগঞ্জ)।

আয়োজক কমিটির পক্ষে সম্মেলনের সভাপতি, অত্র জামিয়ার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান (আবু চাঁন) এবং সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন তালুকদার সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। আরজগুজার হিসেবে রয়েছেন অত্র জামিয়ার মুহতামিম মুফতী মামুনুর রশিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসম্মেলনে আগত মুসল্লিদের জন্য স্বল্পমূল্যে হোটেলের ব্যবস্থা থাকবে। তবে সভাস্থলে নারীদের আগমন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে বাজারে খেলনা সামগ্রী ও পুতুল বিক্রি, লটারি, সার্কাস, কসমেটিকসের দোকান এবং ইসলামবিরোধী সব ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিষয় : দুর্গাপুর নেত্রকোনা মউ মাদ্রাসা ইসলামি মহাসম্মেলন খত্মে বুখারী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে মউ মাদ্রাসার বাৎসরিক ইসলামি মহাসম্মেলন ২২ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে জামিয়া হুছাইনিয়া ফয়জুল উলূম মউ মাদ্রাসার খত্মে বুখারী শরীফ উপলক্ষে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাৎসরিক ইসলামি মহাসম্মেলন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩নং চণ্ডিগড় ইউনিয়নে অবস্থিত জামিয়া হুছাইনিয়া ফয়জুল উলূম (মউ মাদ্রাসা)-এর খত্মে বুখারী শরীফ উপলক্ষে বাৎসরিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ডিসেম্বর ২০২৬ ইংরেজি (১২ রজব ১৪৪৮ হিজরি, ৭ পৌষ ১৪৩৩ বাংলা) মঙ্গলবার বাদ যোহর থেকে জামিয়া ময়দানে এ মহাসম্মেলন শুরু হবে।

মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন শাইখুল হাদীস আল্লামা মুফতী তাজুল ইসলাম সাহেব (ঢাকা)। সহ-সভাপতি হিসেবে থাকবেন শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দীন সাহেব (শায়খে ঝানজাইল) এবং আল্লামা হাফেজ জামালুদ্দীন সাহেব (আমেরিকা)। আল্লামা হাফেজ জামালুদ্দীন সাহেব বাদ মাগরীব বয়ান পেশ করবেন।

এছাড়া মহাসম্মেলনে আমন্ত্রিত বরেণ্য উলামায়ে কেরাম ও নসীহত পেশকারকদের মধ্যে উপস্থিত থাকবেন মুফতী হারুন ইজহার চৌধুরী সাহেব (চট্টগ্রাম), মুফতী কেফায়াতুল্লাহ্ আযহারী সাহেব (ঢাকা), মুফতী হাবীবুল্লাহ্ মাহমুদ কাসেমী সাহেব (ঢাকা), মাওলানা শোয়াইব আব্দুর রব সাহেব (কিশোরগঞ্জ), মুফতী মাহবুবুল্লাহ্ কাসেমী সাহেব (মোমেনশাহী) এবং মুফতী মোস্তাফিজুর রহমান নোমানী সাহেব (মুন্সিগঞ্জ)।

আয়োজক কমিটির পক্ষে সম্মেলনের সভাপতি, অত্র জামিয়ার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান (আবু চাঁন) এবং সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন তালুকদার সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। আরজগুজার হিসেবে রয়েছেন অত্র জামিয়ার মুহতামিম মুফতী মামুনুর রশিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসম্মেলনে আগত মুসল্লিদের জন্য স্বল্পমূল্যে হোটেলের ব্যবস্থা থাকবে। তবে সভাস্থলে নারীদের আগমন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সম্মেলন উপলক্ষে বাজারে খেলনা সামগ্রী ও পুতুল বিক্রি, লটারি, সার্কাস, কসমেটিকসের দোকান এবং ইসলামবিরোধী সব ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪