ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

মনোনীত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪ ভোট এবং চুমকি আক্তার পেয়েছেন ৮ ভোট

মোহনগঞ্জে পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন চুমকি আক্তার

পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চুমকি আক্তার
নেত্রকোনার মোহনগঞ্জে ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি আক্তার। প্রত্যক্ষ ভোটে তিনি পেয়েছেন ৮ ভোট।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের অন্তর্গত ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি আক্তার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে তিনি সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

মোহনগঞ্জ উপজেলায় মোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বছর উপজেলার প্রায় সব বিদ্যালয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে মনোনীত সদস্যদের নিয়ে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আলোচনার মাধ্যমে অভিভাবক সদস্য মনোনীত করা হলেও নতুন পরিষদের সভাপতি নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। পরে মনোনীত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নির্বাচনে মনোনীত দুই বিদ্যুৎসাহী সদস্য তফাজ্জল হোসেন খান ও চুমকি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করেন। মোহনগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তী ও আবু রায়হান খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ ও ভোট গণনাসহ পুরো প্রক্রিয়াটি উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে.এম. রাসেল হায়দার সার্বক্ষণিক তদারকি করেন। ভোট গণনা শেষে তফাজ্জল হোসেন খান ৪ ভোট এবং চুমকি আক্তার ৮ ভোট পান।

প্রধান নির্বাচনী কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তী উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের সামনে চুমকি আক্তারকে বিজয়ী ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি চুমকি আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আমি সকল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা সকলে মিলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

বিষয় : নেত্রকোনা মোহনগঞ্জ চুমকি আক্তার প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় পরিচালনা কমিটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন চুমকি আক্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার মোহনগঞ্জে ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি আক্তার। প্রত্যক্ষ ভোটে তিনি পেয়েছেন ৮ ভোট।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের অন্তর্গত ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি আক্তার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে তিনি সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।

মোহনগঞ্জ উপজেলায় মোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বছর উপজেলার প্রায় সব বিদ্যালয়ে অভিভাবক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে মনোনীত সদস্যদের নিয়ে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। ৭৫ নং পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আলোচনার মাধ্যমে অভিভাবক সদস্য মনোনীত করা হলেও নতুন পরিষদের সভাপতি নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। পরে মনোনীত সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ নির্বাচনে মনোনীত দুই বিদ্যুৎসাহী সদস্য তফাজ্জল হোসেন খান ও চুমকি আক্তার প্রতিদ্বন্দ্বিতা করেন। মোহনগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তী ও আবু রায়হান খানের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ ও ভোট গণনাসহ পুরো প্রক্রিয়াটি উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে.এম. রাসেল হায়দার সার্বক্ষণিক তদারকি করেন। ভোট গণনা শেষে তফাজ্জল হোসেন খান ৪ ভোট এবং চুমকি আক্তার ৮ ভোট পান।

প্রধান নির্বাচনী কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তী উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের সামনে চুমকি আক্তারকে বিজয়ী ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি চুমকি আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আমি সকল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা সকলে মিলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪