নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ এবং পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করে।বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সূত্র: নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।