ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোনার কেন্দুয়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

নেত্রকোণায় ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নেত্রকোণার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ আটক দুই মাদক কারবারি । Netro desh 24
নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে সিএনজি ও দুটি মোবাইল ফোন। Netro desh 24

নেত্রকোণার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজোলার মিরারচর এলাকার মোঃ আখের উদ্দিনের ছেলে মোঃ শাহ্ আলম (৩২)।

এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৩৪ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লাখ ২০হাজার টাকা। এসময় দুটো মোবাইল ফোনসহ গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক।

বিষয় : আটক কেন্দুয়া গাঁজা উদ্ধার নেত্রকোনা পুলিশ অভিযান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় ৩৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে সিএনজি ও দুটি মোবাইল ফোন। Netro desh 24

নেত্রকোণার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজোলার মিরারচর এলাকার মোঃ আখের উদ্দিনের ছেলে মোঃ শাহ্ আলম (৩২)।

এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৩৪ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লাখ ২০হাজার টাকা। এসময় দুটো মোবাইল ফোনসহ গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪