নেত্রকোণার কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজোলার মিরারচর এলাকার মোঃ আখের উদ্দিনের ছেলে মোঃ শাহ্ আলম (৩২)।এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৩৪ কেজি গাঁজাসহ ০২ জনকে আটক করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লাখ ২০হাজার টাকা। এসময় দুটো মোবাইল ফোনসহ গাঁজা পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।