ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

গুজিরকোনা বাজারের সভায় কৃষি উপকরণের সহজলভ্যতা ও নিত্যপণ্যের মূল্য কমানোর আহ্বান

দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি

দুর্গাপুরের গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভায় বক্তব্য দেন নেতারা। ছবি: সরবরাহকৃত
নেত্রকোনার দুর্গাপুরের গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভায় সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি জানানো হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে হাটসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং গুজিরকোনা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

এ সময় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য কমানোর দাবি জানান।

প্রধান আলোচক কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

বিষয় : ডা. দিবালোক সিংহ দুর্গাপুর থানা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গুজিরকোনা সার ও বীজের দাম ডিজেলের দাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরের গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভায় সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা এবং নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি জানানো হয়েছে।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে হাটসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং গুজিরকোনা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

এ সময় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য কমানোর দাবি জানান।

প্রধান আলোচক কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪