ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

দক্ষিণপাড়ায় আয়োজিত সম্মেলনে তৃণমূলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ

দুর্গাপুরে বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দক্ষিণপাড়ায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান পাঠান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, সাংগঠনিক সম্পাদক করিম মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকুল ও সাধারণ সম্পাদক বিল্লাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গণিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এ কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বিষয় : দুর্গাপুর বিএনপি নেত্রকোনা রাজনীতি কর্মী সম্মেলন বজলুর রহমান পাঠান নেত্রকোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image
দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দক্ষিণপাড়ায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান পাঠান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, সাংগঠনিক সম্পাদক করিম মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকুল ও সাধারণ সম্পাদক বিল্লাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গণিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এ কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪