নিজস্ব প্রতিবেদক | নেত্র দেশ ২৪
নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতামূলক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নূরুল আমীনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৯ নভেম্বর রাতে মোহনগঞ্জে উপজেলা ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় দায়ের করা মামলায় মো. নূরুল আমীন এজাহারভুক্ত আসামি।
আজ (১৬ নভেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মতামত