ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান পাঠান।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, সাংগঠনিক সম্পাদক করিম মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকুল ও সাধারণ সম্পাদক বিল্লাল।এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গণিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সম্মেলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এ কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

দুর্গাপুরে বিএনপির ৫ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত