ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা বাজারে হাটসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং গুজিরকোনা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কমরেড আঃ মালেক। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য নুর আলম খানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।এ সময় আরও বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম।সভায় বক্তারা কৃষকদের সার, বীজ ও ডিজেলের দাম কমানো, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের মূল্য কমানোর দাবি জানান।প্রধান আলোচক কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষকসহ সাধারণ মানুষ নানা সংকটে পড়েছেন। কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের দাম কমানো এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। সভায় কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

দুর্গাপুরে গুজিরকোনা বাজারে সিপিবির হাটসভা, সার-বীজ ও ডিজেলের দাম কমানোর দাবি