ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

মোহনগঞ্জে উপজেলা প্রশাসনের আলোচনা সভায় হট্টগোল; পরে বক্তব্য সংশোধনে পরিস্থিতি স্বাভাবিক

৭ নভেম্বরের আলোচনায় শহীদ জিয়ার নাম না আসায় নেতৃবৃন্দের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

৭ নভেম্বরের আলোচনায় শহীদ জিয়ার নাম না আসায় নেতৃবৃন্দের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ
নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে দুঃখ প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ভূমিকার উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ নিয়ে হলরুমে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ তাঁর বক্তব্য এক্সপাঞ্জ করে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ৭ নভেম্বরের তাৎপর্য ও জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে পুনরায় বক্তব্য দিলে পরিস্থিতি শান্ত হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম থাকলেও তিনি ভার্চুয়াল এটেন্ড করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ। তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও ভূমিকার উল্লেখ না থাকায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে ৬ নং সুয়াইর ইউনিয়ন যুবদলের নেতা মো. শফিউল্লাহ এ বক্তব্যের প্রতিবাদ জানান। পরে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হলরুমে হৈচৈ ও “স্বৈরাচারের ধুসর” বলে স্লোগান শুরু হয়। 

পরিস্থিতির প্রেক্ষাপটে শিক্ষা কর্মকর্তা তাঁর বক্তব্য এক্সপাঞ্জ করে দুঃখ প্রকাশ করেন। পরে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে পুনরায় বক্তব্য দেন তিনি। 

এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুজ্জামান ফরিদ ও মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

মোহনগঞ্জ পৌর যুবদলের নেতা জোবায়ের হাসান আজিজুল ও  উপস্থিত বিএনপি নেতা-কর্মী ও কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাগত বক্তব্যে জিয়াউর রহমানের নাম ও ভূমিকা উল্লেখ না করায় প্রথমে আপত্তি জানান যুবদল নেতা মো. শফিউল্লাহ। পরে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। 

ইতোমধ্যে এ কর্মকর্তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন অভিযোগ রয়েছে। আজকের এ ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট অনেকেই এ কর্মকর্তার অব্যাহতির দাবি জানান। 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, “বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি উপলব্ধি করে শিক্ষা কর্মকর্তা দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, “অনুষ্ঠানে আমাকে স্বাগত বক্তব্য দিতে বলা হয়েছিল। আগে থেকে কোনো লিখিত বক্তব্য বা স্ক্রিপ্ট প্রস্তুত ছিল না। তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ায় আলোচনায় জিয়াউর রহমানের নাম আসেনি।” 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, “শিক্ষা কর্মকর্তা তাঁর বক্তব্যে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। কর্মকর্তা বলেছেন-লিখিত বক্তব্য না থাকায় এমনটা হয়েছে। ওই বিষয়টা সেখানেই সুরাহা হয়েছে।”

বিষয় : ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান নেত্রকোনা মোহনগঞ্জ মোহনগঞ্জ বিএনপি হাসান মোহাম্মদ জুনায়েদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের আলোচনায় শহীদ জিয়ার নাম না আসায় নেতৃবৃন্দের ক্ষোভ, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪