ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

উত্তর দশালে আয়োজিত বৈঠকে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

দুর্গাপুর পৌরসভায় মাদকবিরোধী উঠান বৈঠক করলেন ওসি খন্দকার শাকের আহমেদ

দুর্গাপুর পৌরসভার উত্তর দশাল এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠকে বক্তব্য দেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উত্তর দশাল গ্রামে মাদকবিরোধী উঠান বৈঠক করেছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ। বৈঠকে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার উত্তর দশাল এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এ সময় দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা মিরাজ আলী, নাজিম উদ্দিন, আলাল উদ্দিন ও আব্দুল মজিদ। দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।

আলোচনায় মাদকদ্রব্যের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : দুর্গাপুর দুর্গাপুর থানা নেত্রকোনা মাদকবিরোধী উঠান বৈঠক খন্দকার শাকের আহমেদ উত্তর দশাল মাদকবিরোধী সচেতনতা নেত্রকোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুর পৌরসভায় মাদকবিরোধী উঠান বৈঠক করলেন ওসি খন্দকার শাকের আহমেদ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উত্তর দশাল গ্রামে মাদকবিরোধী উঠান বৈঠক করেছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ। বৈঠকে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দশাল গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌরসভার উত্তর দশাল এলাকায় মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। এ সময় দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা মিরাজ আলী, নাজিম উদ্দিন, আলাল উদ্দিন ও আব্দুল মজিদ। দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়াসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।

আলোচনায় মাদকদ্রব্যের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪