ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

সাতপাইয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

নেত্রকোনায় কাফনের কাপড় ও হুমকির চিরকুট, ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

নেত্রকোনায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
নেত্রকোনার সাতপাইয়ে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট রেখে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা।

আমিরুল ইসলামের অভিযোগ, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি জানান, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফেরেন। সকালে স্থানীয়দের কাছ থেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকিসংবলিত কিছু উপকরণ রেখে যাওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান।

চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে উল্লেখ করেন আমিরুল ইসলাম। এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, রাজনৈতিকভাবে আতঙ্কিত করার উদ্দেশ্যে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হুমকির ঘটনায় আতঙ্কিত না হয়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আমিরুল ইসলাম বলেন, রাজনৈতিক আন্দোলনে তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই লড়াই করেছেন। হত্যার হুমকি দিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : নেত্রকোনা রাজনীতি ছাত্রদল হত্যার হুমকি নেত্রকোনা সরকারি কলেজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় কাফনের কাপড় ও হুমকির চিরকুট, ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার সাতপাইয়ে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট রেখে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা।

আমিরুল ইসলামের অভিযোগ, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি জানান, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফেরেন। সকালে স্থানীয়দের কাছ থেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকিসংবলিত কিছু উপকরণ রেখে যাওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান।

চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে উল্লেখ করেন আমিরুল ইসলাম। এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তার দাবি, রাজনৈতিকভাবে আতঙ্কিত করার উদ্দেশ্যে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বতন্ত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হুমকির ঘটনায় আতঙ্কিত না হয়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আমিরুল ইসলাম বলেন, রাজনৈতিক আন্দোলনে তারা মৃত্যুর ঝুঁকি নিয়েই লড়াই করেছেন। হত্যার হুমকি দিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪