ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

মোহনগঞ্জে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সমাজ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে

সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষক হাদিস স্যারের বিরুদ্ধে

মোহনগঞ্জে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সমাজ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। ছবি: Netro desh 24
মোহনগঞ্জে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সমাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিরুদ্ধে Netro desh 24

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাদিস স্যারের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফির বাইরে কোচিং ফি হিসেবে অতিরিক্ত ৭০০ টাকা আদায় করা হচ্ছে। টাকা দিতে অনীহা প্রকাশ করলে পরীক্ষায় অংশগ্রহণ ও প্রবেশপত্র পাওয়া নিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

গত ১৮ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৩০০ টাকার বেশি এবং এর বাইরে কোচিং বা অতিরিক্ত ক্লাসের নামে কোনো বাড়তি অর্থ ফরম পূরণের সঙ্গে যুক্ত করে আদায় না করার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

তবে সমাজ উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ প্রায় ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, নির্ধারিত ফির বাইরে কোচিং ফি হিসেবে ৭০০ টাকা নেওয়া হচ্ছে, যা দিতে অনেক অভিভাবক অনিচ্ছুক হলেও বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিস স্যারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ২ হাজার ৫০০ টাকা আদায়ের কথা স্বীকার করেন। অতিরিক্ত ৭০০ টাকা কোচিং ফি হিসেবে আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি তা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোনকলটি কেটে দেন। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত অর্থ দিতে না চাইলে শিক্ষার্থীদের ফরম পূরণ, প্রবেশপত্র প্রদান কিংবা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ অবস্থায় অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন অভিভাবকরা। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যাশা স্থানীয় অভিভাবকদের।

বিষয় : অতিরিক্ত টাকা আদায় নেত্রকোনা ফি বেতন মোহনগঞ্জ সমাজ উচ্চ বিদ্যালয়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষক হাদিস স্যারের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image
মোহনগঞ্জে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সমাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিরুদ্ধে Netro desh 24

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাদিস স্যারের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফির বাইরে কোচিং ফি হিসেবে অতিরিক্ত ৭০০ টাকা আদায় করা হচ্ছে। টাকা দিতে অনীহা প্রকাশ করলে পরীক্ষায় অংশগ্রহণ ও প্রবেশপত্র পাওয়া নিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

গত ১৮ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা-২০২৭ এর ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্ধারিত ফি ২ হাজার ৩০০ টাকার বেশি এবং এর বাইরে কোচিং বা অতিরিক্ত ক্লাসের নামে কোনো বাড়তি অর্থ ফরম পূরণের সঙ্গে যুক্ত করে আদায় না করার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

তবে সমাজ উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ প্রায় ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, নির্ধারিত ফির বাইরে কোচিং ফি হিসেবে ৭০০ টাকা নেওয়া হচ্ছে, যা দিতে অনেক অভিভাবক অনিচ্ছুক হলেও বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিস স্যারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ২ হাজার ৫০০ টাকা আদায়ের কথা স্বীকার করেন। অতিরিক্ত ৭০০ টাকা কোচিং ফি হিসেবে আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি তা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোনকলটি কেটে দেন। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত অর্থ দিতে না চাইলে শিক্ষার্থীদের ফরম পূরণ, প্রবেশপত্র প্রদান কিংবা পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ অবস্থায় অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন অভিভাবকরা। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন প্রত্যাশা স্থানীয় অভিভাবকদের।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪