ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

প্রয়াত সাংবাদিকের কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের উদ্যোগে শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গাপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের কর্মময় জীবন, সাংবাদিকতা পেশায় তাঁর অবদান এবং দুর্গাপুরের সাংবাদিকতা অঙ্গনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রয়াত সরকার শাহাদাত হোসেন কাজল দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতি ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় করে রাখতে এ আয়োজন করে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, সম্মানিত সদস্য বদরুল আমিন প্রমুখ।

বিষয় : দুর্গাপুর সাংবাদিক ফোরাম নেত্রকোণা শাহাদাত হোসেন কাজল দুর্গাপুর প্রেসক্লাব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে সাংবাদিক ফোরামের উদ্যোগে শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image
দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুর্গাপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি।

অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের কর্মময় জীবন, সাংবাদিকতা পেশায় তাঁর অবদান এবং দুর্গাপুরের সাংবাদিকতা অঙ্গনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রয়াত সরকার শাহাদাত হোসেন কাজল দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতি ও সাংবাদিকতায় অবদান স্মরণীয় করে রাখতে এ আয়োজন করে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, সম্মানিত সদস্য বদরুল আমিন প্রমুখ।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪