ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

বাজারের নিরাপত্তা জোরদার ও চুরি-ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা

দুর্গাপুরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ঝানজাইল বাজারে বসলো ২৫টি সিসিটিভি ক্যামেরা

ঝানজাইল বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন
নেত্রকোনার দুর্গাপুরের ঝানজাইল বাজারে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাজারের নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে স্থাপন করা হয়েছে ২৫টি সিসিটিভি ক্যামেরা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও নির্দেশনায় এবং ঝানজাইল বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় ক্যামেরা স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আহমেদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি নিশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পিন্টু খানসহ বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা ২৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হবে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আহমেদ খান বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। এর ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করছেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ এবং বাজার বণিক সমিতির সহযোগিতায় বাস্তবায়িত এ কার্যক্রম ঝানজাইল বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : ঝানজাইল বাজার দুর্গাপুর বাজারের নিরাপত্তা ব্যারিস্টার কায়সার কামাল সিসিটিভি ক্যামেরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ঝানজাইল বাজারে বসলো ২৫টি সিসিটিভি ক্যামেরা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরের ঝানজাইল বাজারে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ২৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বাজারের নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে স্থাপন করা হয়েছে ২৫টি সিসিটিভি ক্যামেরা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও নির্দেশনায় এবং ঝানজাইল বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় ক্যামেরা স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আহমেদ খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি নিশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পিন্টু খানসহ বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা ২৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হবে। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আহমেদ খান বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। এর ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বাড়বে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করছেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ এবং বাজার বণিক সমিতির সহযোগিতায় বাস্তবায়িত এ কার্যক্রম ঝানজাইল বাজারের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪