ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় দুর্গাপুর থানা ও সোমেশ্বরী একাদশের ম্যাচ ড্র

দুর্গাপুরে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

দুর্গাপুরের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আয়োজিত মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ।
দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নেত্রকোণার দুর্গাপুরে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর থানা ও সোমেশ্বরী একাদশ। এক ঘণ্টার খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা আমির উদ্দিন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খানসহ এলাকার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিষয় : দুর্গাপুর ব্যারিস্টার কায়সার কামাল মাদকমুক্ত সমাজ বাকলজোড়া প্রীতি ফুটবল ম্যাচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image
দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নেত্রকোণার দুর্গাপুরে মতবিনিময় সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর থানা ও সোমেশ্বরী একাদশ। এক ঘণ্টার খেলায় উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা আমির উদ্দিন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খানসহ এলাকার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪