ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

শ্রমিকদের পাঁচটি শ্রেণিতে ৩০–৪৮ হাজার এবং কর্মচারীদের চারটি গ্রেডে ৪০–৫৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

ছবি: গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব Netro desh 24
গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। শ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার এবং কর্মচারীদের সর্বোচ্চ ৫৫ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়েছে।

দেশের  তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শ্রমিক প্রতিনিধি এবং কারখানাভিত্তিক শ্রমিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। শ্রমিকদের দাবির প্রতি সম্মান এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি আরও জানান, প্রাথমিক প্রস্তাবে শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। গ্রেডভিত্তিক পদ, দায়িত্ব এবং প্রস্তাবিত মজুরি নির্ধারণের যৌক্তিকতা নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত প্রস্তাব ও আলোচনা করা হবে।

এদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো বোর্ডে কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। তাদের লিখিত প্রস্তাব দেওয়ার জন্য চার কর্মদিবস সময় নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিকপক্ষের এই প্রস্তাব এখনো চূড়ান্ত মজুরি কাঠামো নয়। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারিত হবে।

বিষয় : ঢাকা নারায়ণগঞ্জ দাবি আদায় বাংলাদেশ সরকার শ্রমিক বেতন বৃদ্ধি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। শ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার এবং কর্মচারীদের সর্বোচ্চ ৫৫ হাজার টাকা বেতনের দাবি জানানো হয়েছে।

দেশের  তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫৫ হাজার টাকা পর্যন্ত মজুরির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শ্রমিক প্রতিনিধি এবং কারখানাভিত্তিক শ্রমিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। শ্রমিকদের দাবির প্রতি সম্মান এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি আরও জানান, প্রাথমিক প্রস্তাবে শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। গ্রেডভিত্তিক পদ, দায়িত্ব এবং প্রস্তাবিত মজুরি নির্ধারণের যৌক্তিকতা নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত প্রস্তাব ও আলোচনা করা হবে।

এদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো বোর্ডে কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। তাদের লিখিত প্রস্তাব দেওয়ার জন্য চার কর্মদিবস সময় নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিকপক্ষের এই প্রস্তাব এখনো চূড়ান্ত মজুরি কাঠামো নয়। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব এবং বোর্ডের পরবর্তী আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারিত হবে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪