ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

একটি বিস্ফোরিত, অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার; ঘটনার তদন্ত করছে পুলিশ

দুর্গাপুরে বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোণার দুর্গাপুরে উত্তরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত ও অপরটি উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উত্তরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখাকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিকে, স্থানীয়দের ধারণা, দেশব্যাপী নাশকতার আশঙ্কার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : দুর্গাপুর নেত্রকোণা পেট্রোল বোমা বিরিশিরি গ্রামীণ ব্যাংক দুর্গাপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোণার দুর্গাপুরে উত্তরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি বিস্ফোরিত ও অপরটি উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উত্তরাইল এলাকায় বিরিশিরি গ্রামীণ ব্যাংক শাখাকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রামীণ ব্যাংকের শাখাটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এদিকে, স্থানীয়দের ধারণা, দেশব্যাপী নাশকতার আশঙ্কার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও ধারণা করছেন কেউ কেউ। তবে এখন পর্যন্ত কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪