দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর নেত্রকোনা জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর প্রকাশিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফায়েল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ তরিকুল ইসলাম।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ওয়ালী হাসান কলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম চন্দন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মোঃ বদরুল আলম।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোঃ জহিরুল বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুয়েল শেখ, সমাজকল্যাণ ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আশিক খান এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীরুল ইসলাম।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নারী ও শিশু বিষয়ক সম্পাদক তহুর আক্তার, শিক্ষা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক কবি সাজ্জাম শাহীন, গবেষণা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শ্রীকান্ত কর্মকার, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈমুল হক স্মরণ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূরে আলম খান এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মুক্তি হুমায়ুন কবির।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস. এম. ওয়াদুদ, দেলোয়ার খান ও আবুল কালাম।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম মামুন, অ্যাডভোকেট শ্রী মনোরঞ্জন সরকার, কবি লোকান্ত শাওন, আবুল কাশেম (মাস্টার), অ্যাডভোকেট শহিদুল ইসলাম রেনু ও মোঃ শফিকুল ইসলাম।
‘সবাই মিলে বাংলা সাজাই’ স্লোগানকে সামনে রেখে রাইট টক বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে। দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখাই সংগঠনটির লক্ষ্য।
মতামত