ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

এমপি লুৎফুজ্জামান বাবরের নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা; অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিবেচ্য—কোনো ছাড় নয়

মদনে টোলের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক ১

মদনে টোলের টাকা আদায়কে কেন্দ্র করে বিতর্কের ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু হয়েছে।
নেত্রকোনার মদনে পৌরসভার টোলের টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন পৌরসভার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মদন উপজেলার চানগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলাই যোদ্ধা আব্দুল বারেক চিকিৎসা শেষে রিজার্ভ সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভার ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলাম সিএনজিচালকের কাছে টোলের টাকা দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন।

অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় আব্দুল বারেক তা চাইলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয়রা তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের কঠোর নির্দেশে অভিযুক্ত আতিকুল ইসলামকে তাৎক্ষণিক আটক করে মদন থানা পুলিশ।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, “অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিষয় : নেত্রকোনা মদন লুৎফুজ্জামান বাবর মদনে জুলাই যোদ্ধার মৃত্যু আব্দুল বারেক জুলাই যোদ্ধা টোল আদায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মদনে টোলের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জুলাই যোদ্ধার মৃত্যু, আটক ১

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার মদনে পৌরসভার টোলের টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণার মদনে পৌরসভার ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনায় জুলাই যোদ্ধা আব্দুল বারেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মদন পৌরসভার চকপাড়া মোড়ল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মদন উপজেলার চানগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলাই যোদ্ধা আব্দুল বারেক চিকিৎসা শেষে রিজার্ভ সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসভার ইজারার টাকা আদায়কারী আতিকুল ইসলাম সিএনজিচালকের কাছে টোলের টাকা দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন।

অভিযোগ রয়েছে, টাকা গ্রহণের পর অবশিষ্ট টাকা ফেরত না দেওয়ায় আব্দুল বারেক তা চাইলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয়রা তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের কঠোর নির্দেশে অভিযুক্ত আতিকুল ইসলামকে তাৎক্ষণিক আটক করে মদন থানা পুলিশ।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, “অপরাধীকে অপরাধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪