ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

মোহনগঞ্জে বাড়ির বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, ঘরে ছিলেন রাফির মা-বাবা ও বোন

সাবেক সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা ও সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাত ৩টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন রাফির মা-বাবা ও বোন। তবে পেট্রলের গন্ধ পেয়ে তাঁর মায়ের ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা।

খান তালাত মাহমুদ রাফি জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে তিনি মনে করছেন।

তাঁর ভাষ্য, জুলাইয়ের সম্মুখসারির নেতাদের বাড়ি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর আগে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুম ও গোপালগঞ্জের সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁর গ্রামের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে তিনি মনে করেন।

রাফি জানান, দুর্বৃত্তরা ঘরের সামনের বারান্দায় বৈদ্যুতিক মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে তাঁর মা-বাবা ও বোন ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে থাকা তাঁর চাচি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয় : নেত্রকোণা মোহনগঞ্জ খান তালাত মাহমুদ রাফি মোহনগঞ্জ আগুন দেওয়ার চেষ্টা জাতীয় ছাত্রশক্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সাবেক সমন্বয়ক রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় ছাত্রশক্তির নেতা ও সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার রাত ৩টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন রাফির মা-বাবা ও বোন। তবে পেট্রলের গন্ধ পেয়ে তাঁর মায়ের ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা।

খান তালাত মাহমুদ রাফি জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বর্তমানে জাতীয় ছাত্রশক্তির সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে তিনি মনে করছেন।

তাঁর ভাষ্য, জুলাইয়ের সম্মুখসারির নেতাদের বাড়ি লক্ষ্যবস্তু করা হচ্ছে। এর আগে কুষ্টিয়ায় নুসরাত তাবাসসুম ও গোপালগঞ্জের সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁর গ্রামের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে তিনি মনে করেন।

রাফি জানান, দুর্বৃত্তরা ঘরের সামনের বারান্দায় বৈদ্যুতিক মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে তাঁর মা-বাবা ও বোন ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে থাকা তাঁর চাচি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হননি।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪