ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

জামালগঞ্জে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

সুনামগঞ্জের জামালগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা।
সুনামগঞ্জের জামালগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ:

সুনামগঞ্জের জামালগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অবসরপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আইয়ুব আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল (সিগন্যাল) মো. হারিছ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন কর্পোরাল হাজী ইফতেখার আহমেদ।

বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. আসাদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট আলমগীর কবির (অব.), সার্জেন্ট মাহমুদ হোসেন (অব.), ল্যান্স কর্পোরাল মো. ইসলাম নুর (অব.), সৈনিক মো. হাসান চৌধুরী (অব.) প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আশির দশকের মাঝামাঝি থেকে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবস পালনে দেশের সব সেনানিবাস ও সেনাকুঞ্জে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে।

তারা আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় উচ্চ পেশাদারিত্ব, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী দেশের আপামর মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। শুধু নিজ দেশেই নয়, জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়েও পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতের মতো আগামীতেও দেশমাতৃকার রক্ষায় এবং দেশের সার্বিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বিষয় : জামালগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জ সশস্ত্র বাহিনী দিবস অসকস বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের জামালগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ:

সুনামগঞ্জের জামালগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশের উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।

জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অবসরপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আইয়ুব আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল (সিগন্যাল) মো. হারিছ উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন কর্পোরাল হাজী ইফতেখার আহমেদ।

বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. আসাদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট আলমগীর কবির (অব.), সার্জেন্ট মাহমুদ হোসেন (অব.), ল্যান্স কর্পোরাল মো. ইসলাম নুর (অব.), সৈনিক মো. হাসান চৌধুরী (অব.) প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আশির দশকের মাঝামাঝি থেকে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবস পালনে দেশের সব সেনানিবাস ও সেনাকুঞ্জে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে।

তারা আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় উচ্চ পেশাদারিত্ব, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সশস্ত্র বাহিনী দেশের আপামর মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। শুধু নিজ দেশেই নয়, জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়েও পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতের মতো আগামীতেও দেশমাতৃকার রক্ষায় এবং দেশের সার্বিক কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪