ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

একনেকের বৈঠকে চূড়ান্ত অনুমোদন; দুর্গাপুরে ৪টি ও কলমাকান্দায় নির্মিত হবে ৫টি সেতু

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা-দুর্গাপুরে আরও ৯টি সেতু অনুমোদন

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ৯টি সেতু নির্মাণের অনুমোদন।এআই দিয়ে তৈরি করা ছবি
নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দায় আরও ৯টি সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে দুর্গাপুরে ৪টি এবং কলমাকান্দায় ৫টি সেতু নির্মিত হবে।

নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়নে আরও ৯টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রস্তাবিত এসব সেতুর প্রকল্প গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর ডিপিপি (DPP)-তে প্রস্তাবিত তালিকা অনুযায়ী, অনুমোদিত ৯টি সেতুর মধ্যে দুর্গাপুর উপজেলায় ৪টি এবং কলমাকান্দা উপজেলায় ৫টি নির্মাণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকারের বিশেষ প্রচেষ্টা ও উদ্যোগের ফলে অঞ্চলটির যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ এসব সেতু একনেকে অনুমোদন পেয়েছে। সেতুগুলো নির্মিত হলে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলায় অনুমোদিত ৪টি সেতু

১. গাওকান্দিয়া ইউপি অফিস-ঝাঞ্জাইল ভায়া শংকরপুর বাজার সড়কের ৯৯০০ মিটার চেইনেজে কংশ নেতাই নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ ওয়াই ব্রিজ নির্মাণ করা হবে। শংকরপুরে নির্মিতব্য এ সেতুর মাধ্যমে দুর্গাপুর, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। (রোড আইডি: ৩৭২১৮৩০০৯)।

২. দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কের ৫৪০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার দীর্ঘ ওয়াই ব্রিজ নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২১৮২০০৪)।

৩. শিবগঞ্জ বাজার-গাওকান্দিয়া ইউপি অফিস সড়কের ২০০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ ওয়াই ব্রিজ (বিরিশিরি-চৈতাটি ঘাট) নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২১৮৩০০৮)।

৪. ঝাঞ্জাইল-মাদুরপাড় সড়কে (বিরিশিরি ডেউটুকুন এফআরবি) ১১০০ মিটার চেইনেজে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২১৮৪০২৭)।

কলমাকান্দা উপজেলায় অনুমোদিত ৫টি সেতু

১. বড়খাপন ইউপি অফিস-যাত্রাবাড়ি বাজার সড়কের ২০ মিটার চেইনেজে গুনাই নদীর ওপর ৯৯ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২৪০৩০০৩)।

২. বড়খাপন ইউপি অফিস-যাত্রাবাড়ি বাজার সড়কের ৬৫০০ মিটার চেইনেজে গুনাই নদীর ওপর ৯৯ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২৪০৩০০৩)।

৩. পঞ্চকাটা বাজার গানিয়ারগাঁও হতে সদ্ধাহালা সড়কের ১০০ মিটার চেইনেজে উপাখালী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২৪০৪০৫৩)।

৪. বরদল-কাস্তাপুর সড়কের ৩১০ মিটার চেইনেজে গজারমারী খালের ওপর ৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২৪০৪০০৬)।

৫. বরদল-কাস্তাপুর সড়কের ৫৬০ মিটার চেইনেজে গজারমারী খালের ওপর ৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। (রোড আইডি: ৩৭২৪০৪০০৬)।

এদিকে, একনেকের বৈঠকে সেতুগুলোর অনুমোদনের তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। পোস্টে তিনি উল্লেখ করেন, সেতুগুলো নির্মিত হলে যোগাযোগব্যবস্থায় সংযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীর্ঘদিনের প্রতীক্ষিত এসব সেতু নির্মাণের অনুমোদনের খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সেতুগুলো বাস্তবায়িত হলে নদী ও খালবেষ্টিত এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহন এবং আন্তঃউপজেলা যোগাযোগ আরও সহজ হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

বিষয় : কলমাকান্দা দুর্গাপুর নেত্রকোণা ব্যারিস্টার কায়সার কামাল সেতু নির্মাণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা-দুর্গাপুরে আরও ৯টি সেতু অনুমোদন

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪