ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

চার মাস ২৪ দিন পর খোলা হলো ১৫টি দানবাক্স; মিলেছে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও মানতকারীদের চিঠি

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় ১৮ কোটি ২১ লাখ

কিশোরগঞ্জের পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা পাওয়া
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। গণনা শেষে মিলেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকগুলো যেন টাকার খনি হয়ে উঠেছে। প্রতিবার দানসিন্দুক খোলা হলে পাওয়া যায় কয়েক কোটি টাকা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দানের পরিমাণ। এ কারণে প্রতিবারই বাড়ানো হচ্ছে দানসিন্দুকের সংখ্যা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

নির্ধারিত ১০টি দানসিন্দুক খোলার আগেই পূর্ণ হয়ে যাওয়ায় দানবাক্স হিসেবে যুক্ত করা হয় আরও পাঁচটি ট্রাঙ্ক। এসব দানবাক্স উপচে পড়ে কাড়ি কাড়ি টাকায়। ফলে এবারও বস্তার হিসাবে দানবাক্সের টাকার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। পাওয়া গেছে এ যাবৎকালের সর্বোচ্চ ৫১ বস্তা টাকা।

দানসিন্দুকগুলো শুধু টাকাতেই পূর্ণ ছিল না। ছিল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও। সেসবও অন্যান্যবারের তুলনায় বেশি পরিমাণে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সোনা ও রূপা। দিনার, ইউরো, ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার সংখ্যাও ছিল এবার সর্বোচ্চ। এ ছাড়া মিলেছে মানতকারীদের ইচ্ছাপূরণের হাজারো চিঠি।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের এসব দানসিন্দুক খোলা হয়। সকাল ৭টায় মসজিদটির ১০টি দানসিন্দুক এবং পাঁচটি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। লোহার সিন্দুকের সিলগালা খুলে প্রথমে টাকাগুলো বের করে বস্তায় ভরা হয়।

এবার পাওয়া ৫১ বস্তা টাকা একে একে মসজিদের দোতলায় নিয়ে মেঝেতে ঢালা হয়। এরপর শুরু হয় টাকা গণনার কাজ। মোট ৬৮০ জনের একটি বিশাল দল টাকা গণনার কাজে সম্পৃক্ত ছিল। পাগলা মসজিদ মাদরাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩৯০ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৫ জন স্টাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন স্টাফ এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা টাকা ভাঁজ করা ও গণনার কাজে অংশ নেন। র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা তাঁদের সহায়তা করেন।

টাকা গণনার এ বিশাল কার্যক্রম তদারকি করেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার চার মাস ২৪ দিন পর মসজিদটির দানসিন্দুক খোলা হয়। এর আগে সর্বশেষ এ বছরের ২৭ জুন দানসিন্দুক খোলা হয়েছিল। তখন পাওয়া যায় রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। গণনা শেষে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

মসজিদটির নির্দিষ্ট ১০টি দানসিন্দুক অন্তত দেড় মাস আগেই দানের টাকায় পূর্ণ হয়ে গিয়েছিল। বিভিন্ন কারণে সে সময় দানসিন্দুক খোলা হয়নি। তখন দান অব্যাহত রাখার সুবিধার্থে পাঁচটি বিশাল ট্রাঙ্ক যুক্ত করা হয়। সেসব ট্রাঙ্কও বিপুল পরিমাণ দানে পূর্ণ হয়ে যায়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং জেলা প্রশাসক সোহানা নাসরিনের উপস্থিতিতে দানসিন্দুক খোলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. জুবায়ের হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মসজিদ কমিটির সদস্যরা।

পাগলা মসজিদে মানুষ টাকাপয়সা, স্বর্ণালঙ্কার, গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল, পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন জিনিস দান করেন। এর মধ্যে টাকাপয়সা ও স্বর্ণালঙ্কার মসজিদের দানসিন্দুকগুলোতে জমা পড়ে। অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল ও পবিত্র কোরআন শরিফসহ অন্যান্য সামগ্রী নিলামঘরে জমা দিতে হয়।

বিষয় : কিশোরগঞ্জ ৫১ বস্তা টাকা মসজিদের দান কিশোরগঞ্জের খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা, গণনায় ১৮ কোটি ২১ লাখ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪