ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি এতিমখানার শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ

দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ কম্বল বিতরণ

দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
নেত্রকোনার দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র, অসহায় মানুষ ও এতিম শিশুদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোনার দুর্গাপুরে ১৫০টি কম্বল বিতরণ করেছে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থা।

সংগঠনটির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের কিছুটা স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক অনিক বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম পুরো শীত মৌসুমজুড়েই অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

বিষয় : এতিম শিশু কম্বল বিতরণ দুর্গাপুর নেত্রকোনা ফ্রেন্ডস ইউনিটি শীতার্ত মানুষ সমাজকল্যাণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র, অসহায় মানুষ ও এতিম শিশুদের মধ্যে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোনার দুর্গাপুরে ১৫০টি কম্বল বিতরণ করেছে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থা।

সংগঠনটির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের কিছুটা স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফ্রেন্ডস ইউনিটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক অনিক বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম পুরো শীত মৌসুমজুড়েই অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪