ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

সবার অজান্তে বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে যায় হুমায়রা; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা

কলমাকান্দায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

কলমাকান্দার টেঙ্গা গ্রামে পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু হুমায়রার মৃত্যু হয়েছে।
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে ১৮ মাস বয়সী শিশু হুমায়রার মৃত্যু হয়েছে। সোমবার সকালে পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে হুমায়রা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সবার অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করেন। দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।

বিষয় : কলমাকান্দা নেত্রকোনা পোগলা ইউনিয়ন শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু হুমায়রা নেত্রকোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কলমাকান্দায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে ১৮ মাস বয়সী শিশু হুমায়রার মৃত্যু হয়েছে। সোমবার সকালে পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে হুমায়রা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সবার অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করেন। দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪