নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে হুমায়রা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।হুমায়রা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সবার অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করেন। দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।