ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ মামলা নিষ্পত্তির স্বীকৃতি

জামালগঞ্জে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তিতে স্থানীয় সরকার উপপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা

সুনামগঞ্জে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালতকে বিশেষ সম্মাননা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তির স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক মামলা সফলভাবে নিষ্পত্তি করায় এ সম্মাননা পায় উপজেলা গ্রাম আদালত।

২৫ অক্টোবর সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী হাফসা রহমানের হাতে। এ সময় গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা সমন্বয়কারী হাফসা রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের দিকনির্দেশনা এবং হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টায় এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও কম খরচে বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। জামালগঞ্জ উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্যানেল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্যসংখ্যক নতুন ও অমীমাংসিত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

সম্মাননা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক বলেন, “গ্রাম আদালতের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধগুলো সালিশ ও সমঝোতার মাধ্যমে মীমাংসা করা, যাতে সাধারণ মানুষকে আদালতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হতে না হয়। গ্রাম আদালত সংশ্লিষ্ট সকলে যেভাবে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি জামালগঞ্জ উপজেলার গ্রাম আদালত কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের স্পৃহা আরও বাড়াবে।

বিষয় : গ্রাম আদালত জামালগঞ্জ বিশেষ সম্মাননা মামলা নিষ্পত্তি সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তিতে স্থানীয় সরকার উপপরিচালক কর্তৃক বিশেষ সম্মাননা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করায় জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালতকে বিশেষ সম্মাননা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তির স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক মামলা সফলভাবে নিষ্পত্তি করায় এ সম্মাননা পায় উপজেলা গ্রাম আদালত।

২৫ অক্টোবর সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী হাফসা রহমানের হাতে। এ সময় গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা সমন্বয়কারী হাফসা রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের দিকনির্দেশনা এবং হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টায় এ সম্মাননা অর্জন সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও কম খরচে বিচারসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালত কার্যক্রম পরিচালিত হচ্ছে। জামালগঞ্জ উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্যানেল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় উল্লেখযোগ্যসংখ্যক নতুন ও অমীমাংসিত বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

সম্মাননা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক বলেন, “গ্রাম আদালতের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধগুলো সালিশ ও সমঝোতার মাধ্যমে মীমাংসা করা, যাতে সাধারণ মানুষকে আদালতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির শিকার হতে না হয়। গ্রাম আদালত সংশ্লিষ্ট সকলে যেভাবে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি জামালগঞ্জ উপজেলার গ্রাম আদালত কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের স্পৃহা আরও বাড়াবে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪