নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, দুর্গাপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু মিয়া ও সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার।
এ সময় যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের অতীত ভূমিকার কথা স্মরণ করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দলের সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
মতামত