ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, দুর্গাপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু মিয়া ও সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার।এ সময় যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা যুবদলের অতীত ভূমিকার কথা স্মরণ করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দলের সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন