ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

সঞ্চয় ও ব্যাংকিং সেবার আওতায় সদস্যদের আনতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগ

জামালগঞ্জে ৩০০ আনসার ও ভিডিপি সদস্যের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম

জামালগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রমে উপস্থিত অতিথি ও সদস্যরা।
সুনামগঞ্জের জামালগঞ্জে ৩০০ আনসার ও ভিডিপি সদস্যের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে হিসাব খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

‘সঠিক তথ্য, সম্পূর্ণ শেয়ার প্রোফাইল—সঞ্চয় ও ব্যাংকিং সেবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে ৩০০ আনসার ও ভিডিপি সদস্যের শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে হিসাব খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে জামালগঞ্জ শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায়, সিলেট রেঞ্জের উপমহাপরিচালকের তত্ত্বাবধানে এবং সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে গড়ে তোলাই ছিল এর উদ্দেশ্য।

ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের এসপিও মো. জসিম উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, প্লাটুন কমান্ডার আশ্রাফুল আলম এবং উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা।

অনুষ্ঠানে সদস্যদের শেয়ার প্রোফাইলের তথ্য হালনাগাদ, ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া এবং ব্যাংকিং সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার এবং সদস্যদের সমন্বয়ে গ্রুপভিত্তিক আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। এ জন্য সদস্যদের ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানো এবং ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

ব্যাংকের প্রতিনিধি শরিফ উদ্দিন সদস্যদের শেয়ার প্রোফাইল, ব্যাংক হিসাব খোলার নিয়মাবলি, ব্যাংকিং কার্যক্রম এবং ঋণ গ্রহণ ও পরিশোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্যাংকের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, বাহিনীর সদস্যদের শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তামূলক কার্যক্রমেই নয়, বরং আর্থসামাজিক উন্নয়নেও সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনার মাধ্যমে তাঁদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে তিনি সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে ক্ষুদ্রঋণ ও গ্রুপভিত্তিক আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে তাঁদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম হবে।

বিষয় : জামালগঞ্জ সুনামগঞ্জ আনসার ও ভিডিপি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যাংক হিসাব আর্থিক অন্তর্ভুক্তি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে ৩০০ আনসার ও ভিডিপি সদস্যের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪