ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান ওসি বন্দে আলীর

জামালগঞ্জে বিট পুলিশিং ও উঠান বৈঠক, মাদক-জুয়া-ইভটিজিং-বাল্যবিবাহকে ‘না’ বলার আহ্বান

জামালগঞ্জের মন্নান ঘাট সংবাদপুর বাজারে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য দেন ওসি মো. বন্দে আলী।
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ওসি মো. বন্দে আলী।

সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।

এলাকার প্রবীণ মুরুব্বি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহন মিয়া, ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বন্দে আলী বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন। রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল চোখে পড়লে দ্রুত থানায় খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।

ওসি আরও বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হতে পারে। তাই মাদক নির্মূলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধমুক্ত, সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন সম্ভব।

সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় : জামালগঞ্জ সুনামগঞ্জ বিট পুলিশিং উঠান বৈঠক মাদক প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ জামালগঞ্জ থানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে বিট পুলিশিং ও উঠান বৈঠক, মাদক-জুয়া-ইভটিজিং-বাল্যবিবাহকে ‘না’ বলার আহ্বান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ওসি মো. বন্দে আলী।

সুনামগঞ্জের জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মন্নান ঘাট সংবাদপুর বাজারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী।

এলাকার প্রবীণ মুরুব্বি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সমাজকর্মী মো. জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মন্নান ঘাট বাজার কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহন মিয়া, ইয়াছিন আহমেদ, জামির আহমেদ, আব্দুর রহিম বাদশা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. বন্দে আলী বলেন, মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বস্ত করেন। রাতের বেলায় এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাচল চোখে পড়লে দ্রুত থানায় খবর দেওয়ার অনুরোধ জানান তিনি।

ওসি আরও বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হতে পারে। তাই মাদক নির্মূলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধমুক্ত, সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন সম্ভব।

সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪