ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে যোগ দিয়েছেন খাদিজা আক্তার; দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় থাকার পরিকল্পনা

ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী

ছবি সংগৃহীত
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পেয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তার।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পেয়েছেন খাদিজা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।’

নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

বিষয় : কলমাকান্দা দুর্গাপুর কায়সার কামাল আলিফ ফকির খাদিজা আক্তার নেত্রকোনা-১

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পেয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তার।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পেয়েছেন খাদিজা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।’

নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪