সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পেয়েছেন খাদিজা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান ও মাকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।
খাদিজা আক্তার বলেন, ‘ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। গত বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।’
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের জন্য খাদিজা আক্তারের এই কর্মসংস্থানের সুযোগটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পেশাগত জীবন এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।