ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ব্রোঞ্জের ঘণ্টাটি উদ্ধার করা হয়

দুর্গাপুর পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে রানীখং মিশনের চুরি হওয়া ঐতিহ্যবাহী ঘণ্টা উদ্ধার

দুর্গাপুরের রানীখং মিশনের চুরি হওয়া ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক রানীখং মিশনের চুরি হওয়া ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক রানীখং মিশনের বহু বছরের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা চুরির ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রানীখং মিশনের চার্চের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি স্তম্ভের মাঝখানে স্থাপিত ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় মিশন-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

চুরির খবর পাওয়ার পরপরই ঘণ্টাটি উদ্ধারে অভিযান শুরু করে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান চালানোর একপর্যায়ে শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, চুরি হওয়া ঐতিহ্যবাহী ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘণ্টা চুরির পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ্টাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঐতিহাসিক ঘণ্টাটি ফিরে পাওয়ায় রানীখং মিশন-সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বিষয় : দুর্গাপুরের খবর নেত্রকোনার খবর দুর্গাপুর থানা পুলিশ ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা রানীখং মিশন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দুর্গাপুর পুলিশের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে রানীখং মিশনের চুরি হওয়া ঐতিহ্যবাহী ঘণ্টা উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহাসিক রানীখং মিশনের চুরি হওয়া ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঐতিহাসিক রানীখং মিশনের বহু বছরের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টা চুরির ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রানীখং মিশনের চার্চের দক্ষিণ-পশ্চিম কোণে দুটি স্তম্ভের মাঝখানে স্থাপিত ঐতিহ্যবাহী ব্রোঞ্জের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় মিশন-সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

চুরির খবর পাওয়ার পরপরই ঘণ্টাটি উদ্ধারে অভিযান শুরু করে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন স্থানে অনুসন্ধান ও অভিযান চালানোর একপর্যায়ে শুক্রবার সকালে মিশনের দক্ষিণ পাশে টেলিটক টাওয়ারের কাছ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, চুরি হওয়া ঐতিহ্যবাহী ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘণ্টা চুরির পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে ঘণ্টাটি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঐতিহাসিক ঘণ্টাটি ফিরে পাওয়ায় রানীখং মিশন-সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নেত্র দেশ ২৪

Chief Advisor: ওয়ালি হাসান তালুকদার কলি
Editor-in-Chief & Publisher: আসিফ খান
Executive Editor: মো. রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪