ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

বোয়ালিয়া গ্রামে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক বিরোধে হামলা, নারীসহ আহত একাধিক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে রিপন মিয়ার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মা সুফিয়া বেগম (৬৫) সহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপন মিয়া (৩৮)।

অভিযোগপত্রের সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে ঘটনাস্থল হিসেবে মৃত নুরুল ইসলামের দ্বিতীয় ছেলে আতিকুল ইসলামের বসতবাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী রিপন মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে রিপন মিয়ার মা সুফিয়া বেগম গুরুতর আহত হন। এ ছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।

পরে আহতদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

অভিযোগকারী আরও দাবি করেন, এ ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ উল্লাহ ভূইয়া বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয় : বিশ্বম্ভরপুরের খবর সুনামগঞ্জের খবর বিশ্বম্ভরপুরে হামলার অভিযোগ সুনামগঞ্জের খবর পারিবারিক বিরোধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক বিরোধে হামলা, নারীসহ আহত একাধিক

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে রিপন মিয়ার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মা সুফিয়া বেগম (৬৫) সহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপন মিয়া (৩৮)।

অভিযোগপত্রের সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে ঘটনাস্থল হিসেবে মৃত নুরুল ইসলামের দ্বিতীয় ছেলে আতিকুল ইসলামের বসতবাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী রিপন মিয়ার দাবি, অভিযুক্তদের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে রিপন মিয়ার মা সুফিয়া বেগম গুরুতর আহত হন। এ ছাড়া পরিবারের আরও কয়েকজন সদস্য শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।

পরে আহতদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

অভিযোগকারী আরও দাবি করেন, এ ঘটনার পর তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ উল্লাহ ভূইয়া বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪