ঢাকা    মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

বিশ্বম্ভরপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

বিশ্বম্ভরপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করেন অতিথিরা।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ছয় কৃতি শিক্ষার্থীকে সম্মাননা এবং এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করেছে বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কলায়া হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. বাবুল মিয়ার বিদেশ গমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি এতিম মাদ্রাসার সহায়তায় ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।

বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মো. ফজলুল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কবি মো. মাসুদ হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার উপজেলা শাখার সভাপতি মো. বাবুল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলী, দিলসাদ আলম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমেদ, সার্ক আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মোসাহিদ মিল্টন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, মহসিন কবির, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সমাজসেবক সওগাত উছমান চৌধুরী তিমন এবং মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সাহাবউদ্দিন সাবুলসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ নিজ এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণের মতো উদ্যোগ অসহায় মানুষের কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে এলাকার ছয়জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এতিম মাদ্রাসার সার্বিক সহায়তায় ঢেউটিন বিতরণ করেন অতিথিরা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

বিষয় : বিশ্বম্ভরপুরের খবর সুনামগঞ্জের খবর বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থা কৃতি শিক্ষার্থী সম্মাননা এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ছয় কৃতি শিক্ষার্থীকে সম্মাননা এবং এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণ করেছে বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কলায়া হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ও প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. বাবুল মিয়ার বিদেশ গমন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি এতিম মাদ্রাসার সহায়তায় ঢেউটিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ।

বিশ্বম্ভরপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মো. ফজলুল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থার সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কবি মো. মাসুদ হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার উপজেলা শাখার সভাপতি মো. বাবুল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলী, দিলসাদ আলম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মাসুদ আহমেদ, সার্ক আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মোসাহিদ মিল্টন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, মহসিন কবির, হাজী মজিদ উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র তালুকদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, সমাজসেবক সওগাত উছমান চৌধুরী তিমন এবং মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সাহাবউদ্দিন সাবুলসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নিজ নিজ এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে এতিম মাদ্রাসায় ঢেউটিন বিতরণের মতো উদ্যোগ অসহায় মানুষের কল্যাণে সহায়ক হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে এলাকার ছয়জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি এতিম মাদ্রাসার সার্বিক সহায়তায় ঢেউটিন বিতরণ করেন অতিথিরা।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪