ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন

দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে পোস্টারিং ও লিফলেট বিতরণ কার্যক্রম।
শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বানে দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উপজেলা শাখা।

শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুর্গাপুর উপজেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নিতে প্রগতিশীল ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যেই এ সদস্য সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ সময় উপজেলার সব প্রগতিশীল, মুক্তমনা ও দেশপ্রেমিক ছাত্রছাত্রীকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিষয় : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দুর্গাপুর, সদস্য সংগ্রহ কর্মসূচি, ছাত্ররাজনীতি, নেত্রকোনা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বানে দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উপজেলা শাখা।

শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুর্গাপুর উপজেলা শাখা।

কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নিতে প্রগতিশীল ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যেই এ সদস্য সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ সময় উপজেলার সব প্রগতিশীল, মুক্তমনা ও দেশপ্রেমিক ছাত্রছাত্রীকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪