ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন

শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা ও প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুর্গাপুর উপজেলা শাখা।কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকতা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নিতে প্রগতিশীল ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যেই এ সদস্য সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে।এ সময় উপজেলার সব প্রগতিশীল, মুক্তমনা ও দেশপ্রেমিক ছাত্রছাত্রীকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

দুর্গাপুরে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন