ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন

দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত আয়োজক কমিটির নেতৃবৃন্দ
নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন নিয়ে আলোচনা হয়।

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মেলাকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করেন আয়োজক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে মণি সিংহ মেলা উদযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য মোরশেদ আলম।

সভায় উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. দিবালোক সিংহ, যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, আলহাজ জামাল উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট মানেশ সাহা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, ওয়ালী হাসান কলি, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর ও অ্যাডভোকেট সজয় চক্রবর্তীসহ মেলা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং আয়োজন সফল করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা।

উল্লেখ্য, কমরেড মণি সিংহ ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম নেতা। তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দুর্গাপুরে প্রতিবছর কমরেড মণি সিংহ মেলার আয়োজন করা হয়। এ মেলা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও ভূমিকা রাখে।

বিষয় : netrodesh24 দুর্গাপুর, নেত্রকোনা নেএদেশ২৪ কমরেড মণি সিংহ মণি সিংহ মেলা দুর্গাপুর মণি সিংহ স্মৃতি জাদুঘর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলা উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image
নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন নিয়ে আলোচনা হয়।

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মেলাকে সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করেন আয়োজক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরে মণি সিংহ মেলা উদযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য মোরশেদ আলম।

সভায় উপস্থিত ছিলেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. দিবালোক সিংহ, যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, আব্দুল্লাহ আল মামুন, রফিকুল ইসলাম রফিক, আলহাজ জামাল উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট মানেশ সাহা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, ওয়ালী হাসান কলি, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর ও অ্যাডভোকেট সজয় চক্রবর্তীসহ মেলা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং আয়োজন সফল করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা।

উল্লেখ্য, কমরেড মণি সিংহ ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন এবং শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম নেতা। তাঁর জীবন, সংগ্রাম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দুর্গাপুরে প্রতিবছর কমরেড মণি সিংহ মেলার আয়োজন করা হয়। এ মেলা স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও ভূমিকা রাখে।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪