শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে ৫১ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে শ্রী রামকৃষ্ণ আশ্রম ও স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রম কর্তৃপক্ষ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়ায় আশ্রম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক প্রভাত সাহা, স্বামী কাশিকানন্দজি মহারাজ, আশ্রমের সদস্য দীপক সাহা, বিশ্বজিৎ সাহাসহ অন্যরা।
আশ্রমের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাঁদের লক্ষ্য। এ কারণে প্রতিবছরের মতো এবারও আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আশ্রম কর্তৃপক্ষের এ উদ্যোগে দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মতামত