ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নেত্র দেশ ২৪

সুতার মিলে ঝুলছিল পটিয়া কলেজ ছাত্রলীগ নেতার মরদেহ

এস এম তানিম। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এস এম তানিম (৩০) নামে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের একটি সুতার মিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও সহকর্মীরা। পরে তাঁরা বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, তানিমের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : ছাত্রলীগ নারায়ণগঞ্জ পটিয়া মরদেহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেত্র দেশ ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুতার মিলে ঝুলছিল পটিয়া কলেজ ছাত্রলীগ নেতার মরদেহ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এস এম তানিম (৩০) নামে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্বাস চেয়ারম্যানের একটি সুতার মিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও সহকর্মীরা। পরে তাঁরা বিষয়টি আড়াইহাজার থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, তানিমের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নেত্র দেশ ২৪

ব্যবস্থাপনা পরিচালক: আসিফ খান
নির্বাহী সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম শেখ

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত নেত্র দেশ ২৪