ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোণায় VDF জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত, নেওয়া হলো বছরব্যাপী কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক | নেত্রকোণাস্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে Volunteer Development Forum (VDF)-এর নেত্রকোণা জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোণা সরকারি কলেজে VDF কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন VDF কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উজ্জ্বল মিয়া। এ সময় নেত্রকোণা জেলা কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সভায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা, স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং জেলার সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় নতুন স্বেচ্ছাসেবীদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, বিদ্যমান সদস্যদের আরও সক্রিয় রাখা এবং তাঁদের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।এ ছাড়া নেত্রকোণা জেলায় নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা, নতুন উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও দলগতভাবে কাজ করার মানসিকতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন VDF নেত্রকোণা জেলা কমিটির নেতৃবৃন্দ, দায়িত্বশীল প্রতিনিধিসহ সংগঠনের সাধারণ সদস্যরা। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।সভায় অংশগ্রহণকারীরা ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নেত্রকোণা জেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা মনে করেন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক, সচেতন ও ইতিবাচক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

নেত্রকোণায় VDF জেলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত, নেওয়া হলো বছরব্যাপী কর্মপরিকল্পনা