ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
নেত্র দেশ ২৪

কলমাকান্দা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ব্যারিস্টার কায়সার কামালের অভিনন্দন

নেত্রকোনা  কলমাকান্দা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল পাঠানসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের আগামী দিনের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রমের সফলতা কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।অভিনন্দন বার্তায় তিনি সমৃদ্ধ কলমাকান্দা ও দুর্গাপুর গঠনে গণমাধ্যমের ইতিবাচক ও সহযোগিতামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নের চিত্রও গুরুত্বের সঙ্গে প্রকাশের প্রত্যাশা জানান।নবগঠিত কমিটির সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল পাঠানের নেতৃত্বে কলমাকান্দা প্রেসক্লাব আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সৌহার্দ্য এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হয়।সংশ্লিষ্টদের মতে, একটি শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তন এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন কমিটি সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।কলমাকান্দা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কলমাকান্দা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ব্যারিস্টার কায়সার কামালের অভিনন্দন