নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থার (রেজি. নং ৯৫০৭৪/১৯৮২) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে বক্তব্য দেন সংস্থার সিনিয়র সহসভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি ও ইউএনবি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, আহত জুলাই যোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, সংস্থার সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকারকর্মী মোসাদ্দেক আলী এবং কবি রেজাউল করিম।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিকেরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে না পারলে দুর্নীতি, অনিয়ম ও অসংগতি জনসমক্ষে তুলে ধরা কঠিন হয়ে পড়বে। এতে দেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।বক্তারা আরও বলেন, সমাজের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকিতে পড়তে হচ্ছে। তাঁরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।সভায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তাদের কেউ কেউ হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবিও জানান। দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে ধারাবাহিক কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।একই সঙ্গে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহমহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি প্রীতম দাসসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।