নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি ওয়ালী হাসান কলিকে ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘রিভার্স নিউজ’ নামের একটি ফেসবুক আইডির অ্যাডমিনের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১৩০৭।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্গাপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের কাছে জিডির বিষয়টি জানান সাংবাদিক ওয়ালী হাসান কলি। এর আগে রোববার রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।ভয়েস মেসেজে হুমকির অভিযোগজিডি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘রিভার্স নিউজ’ নামের ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওয়ালী হাসান কলি।এ ছাড়া গত ২৪ অক্টোবর ওই ফেসবুক আইডি থেকে তাঁকে নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গত দুই মাস ধরে তাঁর ছবি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি ও প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে হেয় করার চেষ্টা চলছে বলেও দাবি করেন এই সাংবাদিক।নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাংবাদিকওয়ালী হাসান কলির অভিযোগ, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এর মধ্যে ফেসবুক আইডি থেকে ভয়েস মেসেজে হুমকি পাওয়ায় তাঁর উদ্বেগ আরও বেড়েছে।তিনি জানান, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতের জন্য প্রমাণ সংরক্ষণের উদ্দেশ্যে ভয়েস রেকর্ড ও ফেসবুকের সংশ্লিষ্ট পোস্টসহ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন তিনি।তদন্তের কথা জানাল পুলিশএ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, একজন সাংবাদিককে ভয়েস মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জিডির ভিত্তিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।