ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
নেত্র দেশ ২৪

নেত্রকোণার কেন্দুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার (৬ নভেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দলপা ইউনিয়নের দাইলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দাইলা (নদীর পাড়) এলাকার মৃত মোতালিবের ছেলে নুর জামাল (২৮) এবং গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মো. রোমান (৩২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নেত্রকোণার কেন্দুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুইজন আটক